২৫ মে ২০১৫ : এক নজরে সারাদিনের খবর
আনসারুল্লাহ বাংলা টিম নিষিদ্ধ
আনসারুল্লাহ বাংলা টিমকে নিষিদ্ধে পুলিশের প্রস্তাব অনুমোদন করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সোমবার বিকেলে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
কুমিল্লাকে বিভাগ করার আশ্বাস প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৬তম জন্মবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে কুমিল্লাকে বিভাগ করার আশ্বাস দিয়েছেন।
স্থলসীমান্ত চুক্তির প্রটোকলে মন্ত্রিসভার অনুমোদন
ভারতের সঙ্গে প্রায় চার বছর আগে সম্পাদিত স্থলসীমান্ত চুক্তির প্রটোকল অনুমোদন করেছে ঢাকা। সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে প্রটোকল অনুসমর্থনের প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়।
গাজীপুরে ৭ আসামি নিহত : শ্রীপুর থানার ওসি ক্লোজড
গাজীপুরে সড়ক দুর্ঘটনায় ৭ আসামি নিহতের ঘটনায় শ্রীপুর থানা পুলিশের অফিসার ইনর্চাজ আব্দুল মোতালেবকে (ওসি) ক্লোজড করে পুলিশ লাইনসে নেয়া হয়েছে।
ব্লগার অনন্ত হত্যার তদন্তভার পাচ্ছে সিআইডি
মুক্তমনা ব্লগের সংগঠক, বিজ্ঞানমস্ক লেখক অনন্ত বিজয় দাশের হত্যাকাণ্ডের ১৪ দিন পর তদন্তভার অপরাধ তদন্ত বিভাগ-সিআইডিকে দেয়ার নিদের্শ দিয়েছে পুলিশ হেড কোয়ার্টার।
মালয়েশিয়ায় ২৮ পাচারক্যাম্পসহ ১৩৯ গণকবরের সন্ধান
মালয়েশিয়ার সীমান্তবর্তী পাহাড়ী অঞ্চলে ১৩৯টি গণকবর ও পাচারকারীদের ২৮টি ক্যাম্পের সন্ধান পেয়েছে দেশটির পুলিশ। মালয়েশিয়ার পুলিশ বাহিনীর প্রধান খালিদ আবু বকরের বরাত দিয়ে বিবিসি বাংলার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পরিবহন ধর্মঘট প্রত্যাহার
দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় পরিবহন ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। সোমবার বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সরকার ও মালিক-শ্রমিকদের প্রতিনিধিদের এক বৈঠকের পরে এ ঘোষণা দেওয়া হয়।
আগামী বছর থেকে সমাবর্তন দেবে জাতীয় বিশ্ববিদ্যালয়
সভায় ৪টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া হয়েছে। এর মধ্যে ১ অক্টোবর থেকে ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষের অনার্স প্রথম বর্ষের ভর্তি কার্যক্রম শুরু, একই বছরের ডিসেম্বর মাসে উক্ত সেশনে ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্লাস শুরু করা, ২০১৬ সালের নভেম্বর-ডিসেম্বর মাসে বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন অনুষ্ঠান করা।
তিন দিনের রিমান্ডে দুই আইএস সদস্য
আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) দুই সদস্যকে তিন দিনের রিমান্ডে নেয়ার নির্দেশ দিয়েছেন আদালত।
খালেদার মামলার পরবর্তী সাক্ষ্যগ্রহণ ১৮ জুন
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধ করা জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির দুই মামলার পরবর্তী সাক্ষ্যগ্রহণ ১৮ জুন ধার্য করেছেন আদালত।
মাতলুব আহমাদ এফবিসিসিআই’র সভাপতি নির্বাচিত
ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) ২০১৫-২০১৭ মেয়াদের সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন রাজশাহী চেম্বারের মনোনীত মাতলুব আহমাদ।
দশ বছরের মধ্যে পানিশূন্য হতে পারে ভারত
আসছে ২০২৫ সালের মধ্যে ভারতে পানি নিয়ে হাহাকার পড়ে যাবে। প্রবল তৃষ্ণায় গলা শুকিয়ে কাঠ হয়ে গেলেও, একফোঁটা পানি পাওয়া যাবে না।
এবার ‘স্বাধীনতা সম্মাননা’ পাচ্ছেন অটল বিহারী
ভারতের সাবেক প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী এ বছর ‘স্বাধীনতা সম্মাননা’ পুরস্কার পাচ্ছেন। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় তিনি ভারতের লোকসভায় বাংলাদেশের স্বাধীনতার সমর্থন ও মুক্তিযুদ্ধের পক্ষে সংহতি জানাতে লোকসভায় প্রস্তাব উপস্থাপন করেছিলেন।
বাংলাদেশ সফরেই ধোনি-কোহলিদের দায়িত্বে সৌরভ!
বিদেশের মাটিতে ধোনি বাহিনীর পারফরমেন্সের উন্নতি ও শোচনীয় পরাজয়ের পুনরাবৃত্তি রুখতে সৌরভ গাঙ্গুলির শরণাপন্ন হতে চলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড।
আরএস/আরআইপি