রাজধানীতে প্রাইভেটকার ও মোটরবাইকসহ গ্রেফতার ৭


প্রকাশিত: ০৬:৪১ এএম, ০২ জুন ২০১৫

রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সাতটি প্রাইভেটকার ও একটি মোটর বাইকসহ ৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি মিডিয়া) ডিসি এ এস এম জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সোমবার  রাতে রাজধানীর বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। মঙ্গলবার বিকেল ৩টায় ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।  

জেইউ/এসকেডি/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।