শুধু ট্রানজিট দিলে সর্বস্বান্ত হয়ে যাবো : বাপা


প্রকাশিত: ১০:০৬ এএম, ০২ জুন ২০১৫

ভারতকে ট্রানজিট দেয়ার বদলে বাংলাদেশ ও ভারতের মধ্যকার ৫৪টি অভিন্ন নদীর সব ড্যাম-ব্যারেজ অপসারণের দাবি জানিয়েছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন-বাপা। মঙ্গলবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে একই সঙ্গে রামপাল বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প বাতিলের দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে বাপার সাধারণ সম্পাদক ডা. মো. আব্দুল মতিন বলেন, ট্রানজিটের বিনিময়ে আমাদের নদীর পানির দিতে হবে। সমস্ত নদীর বাঁধ, ব্যারেজ ও পানি তুলে নেওয়ার সমস্ত পদ্ধতি ভারতকে বন্ধ করতে হবে।

তিনি আরো বলেন, আমরা ট্রানজিটের বদলে নদীর পানি চাই। অথবা নদীর বদলে ট্রানজিট দিবো। এমনতেই ট্রানজিট দিলে আমরা সর্বস্বান্ত হয়ে যাবো।

আরএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।