চূড়ান্ত হলো শ্রম আইন বিধিমালা
শ্রম আইন-২০০৬ বিধিমালা চূড়ান্ত করেছে সরকার। মঙ্গলবার সচিবালয়ে সরকার, মালিক ও শ্রমিক পক্ষের সমন্বয়ে গঠিত ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদের সভায় এ বিধিমালা চূড়ান্ত করা হয়। আইনটি এখন আইন মন্ত্রণালয়ের ভেটিং সাপেক্ষে গেজেট আকারে প্রকশা করা হবে।
সভা শেষে শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু সাংবাদিকদের এ কথা জানান। তিনি বলেন, ৩৪৯টি বিধি রয়েছে এতে। আইন মন্ত্রণালয়ের ভেটিংয়ের পর আইনটি গেজেট আকারে প্রকশা করা হবে।
উল্লেখ্য, ২০০৬ সালে শ্রম আইন প্রণয়ন করা হলেও আইনটি বাস্তবায়নে সংশোধনী আনার পূর্ব পর্যন্ত সাড়ে সাত বছরে কোনো বিধিমালা প্রণয়ন করা হয়নি।
বিএ/আরআই