ভারতকে ধন্যবাদ জানাতে জাতীয় সংসদে প্রস্তাব


প্রকাশিত: ১১:০১ এএম, ০২ জুন ২০১৫

বাংলাদেশের মুক্তিযুদ্ধকালীন অকৃতিম বন্ধু ভারতের জনগণ ও বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানাতে একটি ধন্যবাদ প্রস্তাব উত্থাপন করেছে বাংলাদেশের জাতীয় সংসদ। মঙ্গলবার সংসদের প্রধান হুইপ আ স ম ফিরোজ প্রস্তাবটি উত্থাপন করেন।

ভারতের লোকসভায় স্থলসীমান্ত বিল পাস এবং সে দেশের রাষ্ট্রপতি তা অনুমোদন দেওয়ায় সংসদের বৈঠকের শুরুতেই প্রশ্নোত্তর পর্বে জরুরি জনগুরুত্বপূর্ণ টেবিলে উত্থাপন করে এ ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনা করা হয়।

প্রস্তাবে বলা হয়, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সরকারের দূরদর্শী কূটনৈতিক সাফল্যে স্থলসীমান্ত চুক্তি পাস হওয়ায় বাংলাদেশের মানুষের পক্ষ থেকে জাতীয় সংসদে বিশেষ আলোচনার মাধ্যমে ভারতের জনগণ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারকে ধন্যবাদ জানানো হোক।  

বিকেল ৪টার কিছু পর থেকে এই আলোচনা শুরু হয়।

এইচএস/বিএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।