ঢাকা-টঙ্গী রেললাইন প্রকল্পে পরামর্শক নিয়োগ


প্রকাশিত: ১১:৩৮ এএম, ০২ জুন ২০১৫

ঢাকা-টঙ্গী লাইনে তৃতীয় ও চতুর্থ ডুয়েল গেজ লাইন তৈরি প্রকল্পে পরামর্শক প্রতিষ্ঠান হিসেবে ভারতের `আরভি আর্কিটেক্ট অ্যান্ড ইঞ্জিনিয়ার`-কে নিয়োগ দিয়েছে সরকার। মঙ্গলবার দুপুরে রেল ভবনে এ বিষয়ে বাংলাদেশ রেলওয়ে ও আরভি আর্কিটেক্টের মধ্যে একটি চুক্তি সই হয়।

বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক রফিকুল আলম ও আরভি আর্কিটেক্টের পরিচালক এম মুথি এ চুক্তিতে সই করেন। ভারতের সহায়তায় ঢাকা-টঙ্গী লাইনে তৃতীয় ও চতুর্থ ডুয়েল গেজ লাইন তৈরির কাজ চলছে।

প্রকল্পে ৯০২ কোটি টাকা ভারত সরকার সহায়তা দিচ্ছে। এ সময় উপস্থিত ছিলেন রেলমন্ত্রী মুজিবুল হক। তিনি জানান, রেলের উন্নয়নে ২৬টি প্রকল্পের কাজ চলছে।

বিএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।