স্পিকারের সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ


প্রকাশিত: ১১:৪৬ এএম, ০২ জুন ২০১৫

জাতীয় সংসদের স্পিকার ও সিপিএ নির্বাহী কমিটির চেয়ারপার্সন ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত মা মিংকিয়াং সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার স্পিকারের কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে চীনের রাষ্ট্রদূত তার দেশের সরকারের পক্ষ্যে চীন-দক্ষিণ এশিয়া এক্সপোজিশনে এবং ২৩তম চীন কুনমিং আমদানি ও রপ্তানি পণ্য মেলায় স্পিকারকে আমন্ত্রণ জানান।

এছাড়া তারা পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিষয় এবং বাংলাদেশের বাণিজ্য, বিনিয়োগ ও উন্নয়নের বিভিন্ন দিক নিয়েও আলোচনা করেন। এ সময় দু’দশের সম্পর্ক আরো জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন তারা।

আরএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।