শাহজালালে ৬০০ গ্রাম স্বর্ণসহ আটক ২


প্রকাশিত: ১২:৪৯ পিএম, ০৯ জুন ২০১৫

হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রায় ছয়শ’ গ্রাম ওজনের পাঁচটি বারসহ মো. ফিরোজ (৩৮) এবং নাজিফ (৩২) নামে দুই ব্যক্তিকে আটক করেছে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। মঙ্গলবার বিকলে গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দর এলাকা থেকে তাদের আটক করা হয়।

এপিবিএন-এর সিনিয়র সহকারী পুলিশ সুপার (মিডিয়া) তানজিনা আকতার বলেন, আটককৃতরা বিদেশ থেকে আগত কোনো যাত্রীর কাছ থেকে এসব স্বর্ণ নিয়ে বিমানবন্দরের বাইরে যাওয়ার চেষ্টা করছিল। পরে সন্দেহভাজনভাবে তল্লাশি চালিয়ে ৫৮২ গ্রাম ওজনের পাঁচটি স্বর্ণের বার জব্দ করা হয়।
 
তবে কার কাছ থেকে তারা এসব স্বর্ণ গ্রহণ করেছে এ বিষয়ে কিছুই বলতে পারেনি। আটক দু`জনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়াধীন বলে জানান তানজিনা আকতার।
 
এআর/বিএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।