যাত্রাবাড়ীতে ৯০০ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার ৩


প্রকাশিত: ১০:৫৩ এএম, ১৩ জুন ২০১৫
প্রতীকী ছবি

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে ৯০০ বোতল ফেনসিডিলসহ একটি মাইক্রোবাস আটক করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ। এসময় তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। শনিবার ভোরে এই অভিযান পরিচালিত হয়। গ্রেফতারকৃতরা হচ্ছেন- মো. হাসান মোড়ল, মো. কবির হোসেন ও মো. শামিম মিয়া।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টার জানায়, গোপন সংবাদের ভিত্তিতে যাত্রাবাড়ীর বাংলাদেশ টেলিকমিনিউকেশন্স কোম্পানি লিমিটেডের সামনে থেকে ফেনসিডিল কেনাবেচার সময় তিনজনকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

যাত্রাবাড়ী থানা পুলিশের বরাত দিয়ে ডিএমপি জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা রাজধানীর বিভিন্ন এলাকায় ফেনসিডিল সরবরাহ করার কথা স্বীকার করে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এআর/এসএইচএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।