নারী পুলিশকে নির্যাতন : মামলা হলেই গ্রেফতার


প্রকাশিত: ১০:৫৫ এএম, ১৩ জুন ২০১৫

রাজধানীর খিলগাঁওয়ে নারী পুলিশকে শারীরিক নির্যাতন চালানো পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মুনতাসিরুল ইসলাম।

তিনি জাগো নিউজকে জানান, যদি অভিযোগ মামলা আকারে থানায় রুজু করা হয় তাহলে অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা কিংবা গ্রেফতারের বিষয়টি আসবে। আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছি।

উল্লেখ্য, শুক্রবার এক নারী পুলিশ সদস্যকে (২৫) শারীরিক নির্যাতনের অভিযোগ ওঠে পুলিশের খিলগাঁও থানার সহকারি উপ-পরিদর্শক (এএসআই) এর বিরুদ্ধে।

অভিযুক্ত ওই পুলিশ কর্মকর্তার নাম কলিমুর রহমান। তিনি রাজধানীর খিলগাঁও থানায় কর্মরত রয়েছেন। কলিমুর ওই নারী কনস্টেবলের সাবেক স্বামী। এক বছর আগে তাদের বিবাহ বিচ্ছেদ হয়।

বর্তমানে ওই নারী কনস্টেবলকে শারীরিক পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে রাখা হয়েছে।

# এএসআইয়ের বিরুদ্ধে নারী পুলিশকে নির্যাতনের অভিযোগ

এআর/বিএ/এসআরজে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।