আফগানিস্তানে জঙ্গি হামলায় ১৭ পুলিশ নিহত
আফগানিস্তানের দক্ষিণাঞ্চলের হেলমান্দ প্রদেশে নিরাপত্তা ঘাঁটিতে তালেবান জঙ্গিদের হামলায় অন্তত ১৭ জন পুলিশ সদস্য নিহত হয়েছেন। শনিবার প্রদেশের মুসা কালা জেলার পুলিশ চেকপয়েন্টে সশস্ত্র তালেবান জঙ্গিরা এ হামলা চালায়।
হেলমান্দের প্রাদেশিক পুলিশপ্রধান নবী জান মুল্লাখিল বলেন, শনিবার হেলমান্দের মুসা কালা জেলার পুলিশ চেকপয়েন্টে বেশ কিছু সংখ্যক সশস্ত্র তালেবান হামলা চালায়। এতে ১৭ পুলিশ সদস্য নিহত ও তিনজন আহত হয়েছেন।
হেলমান্দের প্রাদেশিক গভর্ণরের মুখপাত্র ওমর জাওয়াক হতাহতের এ খবর নিশ্চিত করেছেন। তবে হামলার দায় কেউ স্বীকার করেনি বলে জানান তিনি।
একে/আরআই/এসআরজে