নজরুলের নাতনি অনিন্দিতা কাজীর সম্মাননা রোববার
নজরুল গবেষণা কেন্দ্রের পক্ষ থেকে নজরুল-প্রমীলার কলকাতা নিবাসী নাতনি সাংস্কৃতিক ব্যক্তিত্ব অনিন্দিতা কাজীকে রোববার বিকেল সাড়ে ৫টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর সি মজুমদার আর্টস মিলনায়তনে সম্মাননা প্রদান করা হবে।
অনুষ্ঠানে অনিন্দিতা কাজী নজরুলের সংগীত নিয়ে বক্তব্য রাখবেন ও সংগীত পরিবেশন করবেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন।
স্বাগত বক্তব্য রাখবেন নজরুল গবেষণা কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. সৌমিত্র শেখর। নজরুল গবেষণা কেন্দ্রের এক সংবাদ বিজ্ঞপ্তিতে শনিবার একথা জানানো হয়েছে।
এসএইচএস