মোহাম্মদপুরে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু
রাজধানীর মোহাম্মদপুরে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মো. ইদ্দিস (২২) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।
জানা যায়, রাজধানীর মোহাম্মদপুরের চাঁদউদ্যান এলাকার ৫ নং রোডে একটি বাড়িতে রাত ৯টার দিকে বৃষ্টির পানিতে ভিজে যাওয়া আলমরি সরাতে গেলে সেখানে বিদ্যুতের তারে জড়িয়ে পরেন তিনি। পরে আহত অবস্থায় তার বোন জামাই মো. হারুন ঢাকা মেডিকেল হাসপাতালে (ঢামেক) নিয়ে গেলে রাত ১০টার দিকে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালের সহকারী ক্যাম্প ইনচার্জ সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সেন্টু চন্দ্র দাস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আরএস