শাহজালালে বিদেশি মুদ্রাসহ আন্তর্জাতিক মুদ্রা পাচারকারী আটক
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১৭ লাখ ৮১ হাজার বিদেশি মুদ্রাসহ আনিসুর রহমান নামে (৪৫) এক ব্যক্তিকে আটক করেছে শুল্ক কর্তৃপক্ষ। শনিবার রাতে তাকে আটক করা হয়।
আটক আনিসুর রহমান আন্তর্জাতিক মুদ্রা পাচারকারী চক্রের অন্যতম সদস্য বলে জানিয়েছেন শুল্ক কর্তৃপক্ষের উপকমিশনার রুহুল আমিন।
তিনি জানান, শনিবার রাত সোয়া ৮টার দিকে তাকে আটক করা হয়। পরে রাত সোয়া ১১টার দিকে বিমানবন্দর থানায় মুদ্রাপাচার আইনে তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়।
তিনি আরো জানান, ব্যাংকক এয়ারলাইন্সের পিজি ৭৪৬ প্লেনে করে শাহজালাল বিমানবন্দরের ৪ নম্বর গেটে নামেন তিনি। পরে ব্যাগ চেকিংয়ে ব্যাগে অ্যালুমিনিয়ামের ভেতরে রাখা সৌদি রিয়াল, দিরহাম ও কাতারের রিয়াল উদ্ধার করা হয়।
জেইউ/আরএস