পবিত্র রমজান শুরু হতে পারে শুক্রবার


প্রকাশিত: ০৩:০৪ এএম, ১৪ জুন ২০১৫

বাংলাদেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যেতে পারে আগামী ১৮ জুন বৃহস্পতিবার সন্ধ্যায় । সেক্ষেত্রে বৃহস্পতিবার রাতে সেহরি খাওয়ার মাধ্যমে শুক্রবার পবিত্র রমজান শুরু হবে।  বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটি এ তথ্য জানিয়েছে।

সোসাইটি জানায়,  ১৬ জুন মঙ্গলবার রাত ৮-৫ মিনিটে বর্তমান চাঁদের অমাবস্যাকলা পূর্ণ করে নতুন চাঁদের জন্ম হবে। এটি পরদিন ১৭ জুন সন্ধ্যা ৬-৪৭ মিনিটে সূর্যাস্তের সময় দিগন্ত রেখা থেকে ৭ ডিগ্রি নিচে ২৮৭ ডিগ্রি দিঘংশে অবস্থান করবে এবং ৩৬ মিনিট শেষে সন্ধ্যা ৭-২৩ মিনিটে অস্ত যাবে। এ দিন চাঁদের মাত্র ১ শতাংশ আলোকিত থাকলেও অপরিমিত উচ্চতার জন্য বাংলাদেশ থেকে দেখা যাওয়ার সম্ভাবনা নেই।

পরদিন ১৮ জুন সন্ধ্যা ৬-৪৭ মিনিটে সূর্যাস্তের সময় দিগন্তরেখা থেকে ১৭ ডিগ্রি ওপরে ২৮১ ডিগ্রি দিঘংশে অবস্থান করবে এবং প্রায় এক ঘণ্টা ২৫ মিনিট দেশের আকাশে অবস্থানশেষে রাত ৮-১২ মিনিটে ২৮৮ ডিগ্রি দিঘাংশে অস্ত যাবে। এ সময় চাঁদের ৪ শতাংশ আলোকিত থাকবে। বাংলাদেশের আকাশ মেঘমুক্ত থাকলে একে বেশ স্পষ্টভাবে দেখা যাবে।

এএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।