নৌ-নিরাপত্তা সপ্তাহ শুরু আজ
নৌ-পরিবহন মন্ত্রণালয়ের আওতাধীন সমুদ্র পরিবহন অধিদফতরের আয়োজনে আজ থেকে শুরু হচ্ছে নৌ-নিরাপত্তা সপ্তাহ । এ সপ্তাহ চলবে আগামী ২০ জুন পর্যন্ত।
নৌপথে চলাচলরত নৌযান ও যাত্রীসাধারণের নিরাপত্তা বিধান এবং সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এবার সপ্তমবারের মতো এ সপ্তাহ পালিত হচ্ছে। এবার সপ্তাহের প্রতিপাদ্য হচ্ছে `সচেতন হই এবং নৌ-দুর্ঘটনা পরিহার করি`।
নৌ-নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বাণী দিয়েছেন। পৃথক বাণীতে এ সপ্তাহ উদযাপনের সাফল্য কামনা করেছেন তারা।
এসকেডি/এমএস