মানবতাবিরোধী অপরাধ : ১২ জনের বিরুদ্ধে প্রতিবেদন চূড়ান্ত


প্রকাশিত: ০৫:৫৮ এএম, ১৪ জুন ২০১৫

একাত্তরে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত যশোরের রাজাকার কমাণ্ডার মাওলানা সাখাওয়াত হোসেনসহ ১২ জনের বিরুদ্ধে প্রতিবেদন চূড়ান্ত করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।

রোববার রাজধানীতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। অভিযুক্তদের মধ্যে রয়েছেন: বিল্লাল হোসেন, আকরাম হোসেন, অধিহার বিশ্বাস, ইব্রাহিম হোসেনসহ অনেকে। 

সংবাদ সম্মেলনে বলা হয়, তাদের বিরুদ্ধে একাত্তরে মুক্তিযুদ্ধের সময় হত্যা, ধর্ষণ ও শারীরিক নির্যাতনসহ ৫টি অভিযোগ আনা হয়েছে। এ সপ্তাহের মধ্যেই প্রসিকিউশনে এ প্রতিবেদন জমা দেবে তদন্ত সংস্থা।

এ মামলায় সাখাওয়াত হোসেন ছাড়াও আরও তিন জন গ্রেপ্তার হলেও ৮ জন পলাতক রয়েছে। এদিকে, একই অভিযোগে হবিগঞ্জের রাজাকার আব্দুর রাজ্জাকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।

এসকেডি/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।