বিজিবি-বিজিপি পতাকা বৈঠক চলছে
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র সাথে মায়ানমার বর্ডার গার্ড পুলিশ (বিজিপি)’র নির্ধারিত পকাতা বৈঠক শুরু হয়েছে। রোববার সকাল সাড়ে ১০ টায় কক্সবাজারের তারকা হোটেল ওশান প্যারাডাইসের সম্মেলন কক্ষে দু’দেশের রিজিয়ন কমান্ডার পর্যায়ের এ পতাকা বৈঠক শুরু হয়। বেলা ২টা পর্যন্ত বৈঠক চলমান থাকবে বলে বিজিবি সূত্রে জানা গেছে।
বৈঠকে বিজিবি-২৩ প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন বিজিবি’র দক্ষিণ-পূর্ব রিজিয়ন কমান্ডার, অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. হাবিবুল করিম। তার সাথে রয়েছেন কক্সবাজার সেক্টর কমান্ডার কর্নেল মো. খালেকুজ্জামান, পিএসসি, বান্দরবান সেক্টর কমান্ডার কর্নেল এস এম ওয়ালিউর রহমান, বিজিবি হেড কোয়ার্টার-এর স্টাফ অফিসার কর্নেল সেলিম মাহমুদ চৌধুরী, কক্সবাজার সেক্টর কমান্ডার (ইনকামিং) কর্নেল এম এম আনিসুর রহমান, পিএসসি নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল মো. হাসান মোরশেদ, পিএসসি চট্টগ্রাম দক্ষিণ পূর্ব রিজিয়নের ডিরেক্টর অপারেশন লে. কর্নেল আবু রেজা মো. নাসির উদ্দিন এশরাম।
এছাড়া রয়েছেন পিএসসি টেকনাফ ব্যাটালিয়ন কমান্ডার লে. কর্নেল আবুজার আল জাহিদ, পিবিজিএম বলিপাড়া ব্যাটালিয়ন কমান্ডার লে. কর্নেল মো. কামরুল ইসলাম, পিএসসি, কক্সবাজার ব্যাটালিয়ন কমান্ডার খন্দকার সাইফুল আলম, পিবিজিএম রামু ব্যাটালিয়ন কমান্ডার সফিউল আজম পারভেজ, কক্সবাজার সেক্টরের স্টাফ অফিসার মেজর মাহবুব ছাবের, মেজর মুহাম্মদ আমিনুল ইসলাম, চট্টগ্রাম দক্ষিণ পূর্ব রিজিয়নের স্টাফ অফিসার মেজর সাব্বির আহমেদ এবং পিবিজিএম ও অনুবাদক হিসেবে রয়েছেন কবির হোসাইন।
অপরদিকে, মায়ানমার-১৭ প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন বর্ডার গার্ড পুলিশের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল থিন কো কো। তার সাথে রয়েছেন মায়ানমারের এক নাম্বার সেক্টর-এর কমান্ডিং অফিসার পুলিশ লে. কর্নেল কৈও তুইজা, দুই নাম্বার সেক্টর-এর কমান্ডিং অফিসার লে. কর্নেল থাই হান, মংডু ইমিগ্রেশন উপ-পরিচালক ইউ অং সুঁয়ে, মংডু ইমিগ্রেশন ন্যাশনাল রেজিস্ট্রেশন ডিপার্টমেন্টের উপ-পরিচালক সাঁও নাইথে, এক নম্বর পুলিশ কমান্ডিং অফিসের অপারেশন অ্যান্ড ইনটেলিজেন্স সেকেন্ড অফিসার পুলিশ মেজর মিন ওঁয়ে, বর্ডার গার্ড পুলিশ কমান্ডিং অফিস স্টাফ পুলিশ ক্যাপ্টেন কৈ সুঁয়ে, পুলিশ সেকেন্ড লে. অং ইয়ে জান, পুলিশ সেকেন্ড লে. কৈ কো কো থান্ট, পুলিশ সেকেন্ড লে. থিন সঁয়ে লিন, কৈ থুয়ে নেয়ন, সি থু ইউইন। এছাড়া অনুবাদক রয়েছেন ইউ কৈ ইউইন, ইউ থা জান ওঁ এবং ইউ মং মং।
পতাকা বৈঠকে মাদক চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ, সীমান্তের নিকটবর্তী স্থানে ফায়ারিং, নাফ নদীর কিনারায় বাঁধ নির্মাণ ছাড়াও সীমান্ত সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হতে পারে বলে বৈঠক শুরুর আগে জানিয়েছেন বিজিবি কক্সবাজার ব্যাটালিয়ন কমান্ডার লে. কর্নেল খন্দকার সাইফুল আলম। বেলা ২টা নাগাদ বৈঠক শেষ হতে পারে বলেও উল্লেখ করেন তিনি।
সায়ীদ আলমগীর/এসএস/এমএস/এসআরজে