হাবিবুর রহমানের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক


প্রকাশিত: ০৬:৩৯ এএম, ১৪ জুন ২০১৫

একুশে পদকপ্রাপ্ত দৈনিক ইত্তেফাকের উপদেষ্টা সম্পাদক এবং প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশের (পিআইবি) চেয়ারম্যান প্রবীণ সাংবাদিক হাবিবুর রহমান মিলনের (সন্ধানী ভাই) মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ। রোববার গণমাধ্যমে পাঠানো শোকবার্তায় তিনি এ শোক প্রকাশ করেন।

জানতে চাইলে রাষ্ট্রপতির প্রেস সেক্রেটারি জয়নাল আবেদিন জাগো নিউজকে জানান, বিশিষ্ট এ সাংবাদিকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ।

শোকবার্তায় রাষ্ট্রপতি আব্দুল হামিদ বলেন, হাবিবুর রহমান মিলনের মৃত্যুতে দেশ একজন নিষ্ঠাবান সংবাদকর্মীকে হারাল। সাংবাদিকতায় হাবিবুর রহমান মিলনের অবদান জাতি চিরদিন স্মরণ করবে।

উল্লেখ্য, শনিবার রাত ৩টার দিকে ঢাকার ল্যাড এইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান হাবিবুর রহমান মিলন। মৃত্যুকালে তার আনুমানিক বয়স হয়েছিল ৭৬ বছর।  

# চলে গেলেন সন্ধানী ভাই

এসকেডি/এমএস/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।