যানজটের ব্যাখ্যা দিলেন পুলিশ কমিশনার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১:০৯ পিএম, ১৫ জুন ২০১৫

সোমবার সকাল থেকে রাজধানীতে তীব্র যানজটের সৃষ্টি হয়। এ বিষয়ে ব্যাখ্যা দিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়াঁ।

তিনি বলেন, সোমবার সকাল থেকে রাষ্ট্রপতির দুইবার মুভমেন্ট ছিল। এর ওপর বৃষ্টি আর ভাঙা রাস্তা। সব মিলে যানজট বেড়ে যায়।

বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। তবে রাজধানীর যানজট নিয়ন্ত্রণে পুলিশ দৃঢ়ভাবে কাজ করছে বলে জানান কমিশনার।

এআর/জেইউ/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।