রস-এর আড়ালে ভিওআইপি ব্যবসা : গ্রেফতার ৫
রাজধানীর ধানমন্ডিতে ‘রস মিষ্টির সৃষ্টি’ দোকানের ভেতর থেকে বিপুল পরিমাণ ভিওআইপি সরঞ্জাম উদ্ধার করেছে (র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন) র্যাব ৪। সোমবার দিনভর অভিযান চালিয়ে এসব উদ্ধার করা হলেও মঙ্গলবার বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যমকে জানিয়েছে র্যাব।
র্যাব থেকে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে ধানমন্ডির (বর্ডার গার্ড বাংলাদেশ) বিজিবি ৪নং গেটের পাশের ‘রস মিষ্টি সৃষ্টি’ দোকান ও রাজধানীর আদাবরের শেখেরটেকের একটি বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ ভিওআইপি সরঞ্জাম জব্দসহ পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে।
অভিযানে জব্দকৃত অবৈধ মালামালগুলো হচ্ছে ৫টি ভিওআইপি মেশিন সিম বক্স, ৭৫৬ টি মোবাইল সিম কার্ড (৭১৯ টি টেলিটক, ১৪ টি গ্রামীণ ফোন, ৭ টি বাংলালিংক, ১৩ টি এয়ারটেল এবং ৩টি রবি), ৬টি সুইচ, আসুস ব্র্যান্ডের ৩টি রাউটার, ৩টি বাংলা লায়ন মডেম, ১ টি ল্যাপটপ, ৪ টি ইউএসবি মডেম, ৯টি ইন্টারনেট ক্যাবল, ১টি এলজি ইউপিএস, ১৫টি এন্টিনা, ০৭টি মোবাইল হ্যান্ডসেট।
গ্রেফতারকৃতরা হচ্ছেন, মোঃ মাসুদ রানা(৩৩), মোঃ মাছুম(২৮), মোঃ আব্দুর জব্বার(৪৩), মোঃ শহিদুল ইসলাম(৪৪), মোঃ মনির“ল ইসলাম(৩০)।
এআর/এএইচ/আরআই