রামপুরায় গৃহবধূকে গণধর্ষণ : প্রধান আসামি গ্রেফতার
রাজধানীর রামপুরা এলাকায় এক গৃহবধূকে গণধর্ষণের ঘটনায় মামলার প্রধান আসামি মো. নাঈমকে (২৪) গ্রেফতার করেছে পুলিশ। এখন পর্যন্ত এঘটনায় দায়ের করা মামলার ৩ আসামিকে গ্রেফতার করতে সমর্থ হয়েছে পুলিশ।
মঙ্গলবার রাতে রাজধানীর রামপুরা এলাকা থেকেই নাঈমকে গ্রেফতার করা হয় বলে নিশ্চিত করেছেন রামপুরা থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. আলমগীর ভূঁইয়া।
তিনি জানান, এর আগে এ ঘটনায় মামলার আসামি শরিফুল ইসলাম (২৩) ও আবদুর রহমানকে (১৮) গ্রেফতার করে পুলিশ।
প্রসঙ্গত, গত ১২ জুন শুক্রবার সকালে স্বামীর সঙ্গে কিশোরগঞ্জ থেকে রাজধানীর রামপুরা এলাকায় খালার বাসায় বেড়াতে এসে গণধর্ষণের শিকার হন এক গৃহবধূ। পরে ওই ঘটনায় রামপুরা থানায় একটি মামলা করেন ভুক্তভোগীরা।
জেইউ/এআরএস