রাজধানীসহ সারাদেশে ১৩৭ প্লাটুন বিজিবি মোতায়েন


প্রকাশিত: ০৬:১৯ পিএম, ১৬ জুন ২০১৫

জামায়াতের ডাকা ২৪ ঘণ্টার হরতালে নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধ ও আইন-শৃঙ্খলা রক্ষায় রাজধানীসহ সারাদেশ ১৩৭ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে হরতাল চলাকালীন সময়ে বিজিবি মোতায়েন থাকবে বলে নিশ্চিত করেছেন বর্ডার গার্ড বাংলাদেশে (বিজিবি) এর সদর দফতরের জনসংযোগ কর্মকর্তা মোহসিন রেজা।

তিনি জাগো নিউজকে বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার সহায়তার জন্য সন্ধ্যা ৬টা থেকে রাজধানীতে ১৮ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এছাড়া সারাদেশে জনগণের জানমাল রক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে ১১৯ প্লাটুন বিজিবি মোতায়েন থাকবে।

উল্লেখ্য, মানবতাবিরোধী অপরাধে জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদের বিরুদ্ধে ট্রাইব্যুনালে দেওয়া ফাঁসির রায় মঙ্গলবার বহাল রেখেছে আপিল বিভাগ। এর প্রতিবাদে বুধবার সকাল ৬টা থেকে সারাদেশে ২৪ ঘণ্টা হরতালের ডাক দেয় জামায়াত।

জেইউ/এআরএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।