রাষ্ট্রপতির সঙ্গে প্রধান বিচারপতির সাক্ষাৎ
রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে বুধবার বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা।
রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন জানান, বৈঠককালে রাষ্ট্রপতিকে বিচার বিভাগের সার্বিক কার্যক্রম সম্পর্কে অবহিত করেন প্রধান বিচারপতি।
বর্তমানে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে ১৫ হাজার ৩৮৩টি ও হাইকোর্ট বিভাগে তিন লাখ ৬৯ হাজার ৮১৩টি মামলা এবং দেশের বিভিন্ন নিম্ন আদালতে ২৭ লাখ ১৩ হাজার ৩৭৩টি মামলা নিষ্পত্তির অপেক্ষায় আছে বলে রাষ্ট্রপতিকে জানান প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা।
প্রধান বিচারপতি বলেন, এসব মামলা দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে পদক্ষেপ নেওয়া হয়েছে। জনগণ যাতে দ্রুত বিচার পায় সেই লক্ষ্যে রাষ্ট্রপতি মামলার নিষ্পত্তি ত্বরান্বিত করার জন্য প্রধান বিচারপতিকে নির্দেশ দেন। রাষ্ট্রপতির কার্যালয়ের সংশ্লিষ্ট সচিবরা এসময় উপস্থিত ছিলেন।
একে/আরআই