১৭ জুন : এক নজরে সারাদিনের খবর


প্রকাশিত: ০৩:৪৫ পিএম, ১৭ জুন ২০১৫

চাঁদ দেখা যায়নি, শুক্রবার রোজা শুরু
বাংলাদেশের আকাশে কোথাও আজ পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যায়নি। ফলে শুক্রবার থেকে পবিত্র রমজান শুরু হবে।

রমজান : চোরাই মসলায় সয়লাব বাজার
রমজানকে সামনে রেখে চোরাই মসলায় ছেয়ে গেছে রাজধানীর বাজার। ফলে বেকায়দায় পড়েছে দেশীয় মসলা উৎপাদনকারী, বাজারজাতাকারী ও আমদানিকারকরা।

রমজানের নিরাপত্তায় প্রস্তুত ডিবি
রমজানে ঢাকাবাসীকে নিরাপত্তা দিতে প্রস্তুত রয়েছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। এজন্য রাজধানীতে বিশেষ অভিযানসহ সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

এএসআই কলিমুর গ্রেফতার নিয়ে ‘লুকোচুরি’
পর্যটক হিসেবে কক্সবাজার এসে হয়তো নিজেকে আড়াল করতে চেয়েছিলেন নারী পুলিশ কনস্টেবল ও সাবেক স্ত্রী গণধর্ষণ ঘটনার মূল অভিযুক্ত সহকারী উপ-পরিদর্শক কলিমুর।

বিজিবির ওপর বিজিপির গুলি ভুল বোঝাবুঝি : স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) টহল দলের উপর গুলি বর্ষণ করেছে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী (বিজিপি)। এতে বিপ্লব নামের বিজিবির এক সদস্য গুলিবিদ্ধ হয়েছেন।

জামায়াতের হরতাল প্রভাব ফেলেনি জনজীবনে
মানবতাবিরোধী অপরাধের মামলায় সুপ্রিম কোর্টের অপিল বিভাগ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের মৃত্যুদণ্ডাদেশ বহাল রাখার প্রতিবাদে ডাকা দেশব্যাপী ২৪ ঘন্টার হরতাল রাজশাহীতে শান্তিপূর্ণভাবে পালিত হচ্ছে।

বৃহস্পতিবার আদালতে যাবেন খালেদা: খন্দকার মাহবুব
পূর্বঘোষিত তারিখ অনুযায়ী বৃহস্পতিবার ঢাকা আলিয়ার বিশেষ আদলতে হাজিরা দিতে যাবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

তেলে ভিটামিন-এ : মতামত পেশে এক সপ্তাহ পাচ্ছেন রিফাইনারি মালিকরা
ভোজ্য তেল রিফাইনারি মালিকরা আগামী এক সপ্তাহের মধ্যে ভোজ্য তেলে ভিটামিন-এ সমৃদ্ধকরণ আইন, ২০১৩ এর আলোকে প্রণীত খসড়া বিধিমালার ওপর লিখিতভাবে মতামত পেশ করবেন।

খালেদার বিরুদ্ধে গ্যাটকো দুর্নীতি মামলার রায় যেকোনো দিন
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে বিরুদ্ধে করা বহুল আলোচিত গ্যাটকো দুর্নীতি মামলার রায় যেকোনো দিন ঘোষণা করবেন আদালত।

ভারতকে চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছে বাংলাদেশ
বৃহস্পতিবার বেলা ৩টায় মিরপুরে ভারতের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডে খেলতে নামছে বাংলাদেশ। আর এ ম্যাচে শক্তিশালী ভারতকে চ্যালেঞ্জ হিসেবেই নিচ্ছে টাইগার দলপতি।

একে/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।