লন্ডন থেকে সিলেটের পথে প্রধানমন্ত্রী
যুক্তরাজ্যে ছয়দিনের সফর শেষে সিলেটের উদ্দেশে লন্ডন ত্যাগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্থানীয় সময় বুধবার সন্ধ্যা ৬টায় শেখ হাসিনাকে বহনকারী বিশেষ বিমানটি লন্ডনের হিথ্রো বিমানবন্দর ত্যাগ করে।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে বিমানটি।
হিথ্রো বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান, বাংলাদেশের হাইকমিশনার আব্দুল হান্নান, যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ, সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান, সহসভাপতি জালাল উদ্দিন এবং উপদেষ্টা পরিষদের সভাপতি শামসুদ্দিন খান প্রমূখ।
এ সফরে বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন প্রধানমন্ত্রী। ভারতের সঙ্গে সীমান্ত চুক্তিসহ বিভিন্ন ক্ষেত্রে সফলতার জন্য লন্ডনে প্রবাসী বাংলাদেশীরা তাকে সংবর্ধনা জানান।
এছাড়াও টিউলিপ রেজওয়ানা সিদ্দিকসহ ব্রিটিশ পার্লামেন্টের নব নির্বাচিত তিন বাঙ্গালী এমপিকে সংবর্ধনা জানানো হয় শখ হাসিনার পক্ষ থেকে।
ভিআইপি গ্যালারিতে বসে ব্রিটিশ পার্লামেন্টে টিউলিপের প্রথম বক্তৃতাও শুনেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
# দেশে ফিরছেন প্রধানমন্ত্রী
এএইচ/আরআইপি