কঠোর নিরাপত্তা বলয়ে বখশিবাজার এলাকা


প্রকাশিত: ০৫:২২ এএম, ১৮ জুন ২০১৫

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার হাজিরাকে কেন্দ্র করে বখশিবাজার এলাকায় অবস্থিত ঢাকা আলিয়ার বিশেষ আদালতের চারপাশে কঠোর নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে এরকম চিত্রই দেখা গেছে।

সরেজমিন ঘুরে দেখা গেছে, কেন্দ্রীয় শহীদ মিনার মোড়, ঢাকা মেডিকেল কলেজ গেট, ঢাকেশ্বরী মন্দিরসহ ঢাকা আলিয়ার বিশেষ আদালতের চারপাশে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থায় রয়েছেন। পুলিশ, র্যাব, বিজিবি ও সাদা পোশাকদারী গোয়েন্দা সংস্থার সদস্যরা তাদের দায়িত্ব পালন করছেন।

লালবাগ থানার ওসি পরিতোশ চন্দ্র জাগো নিউজকে বলেন, নিরাপত্তা নিশ্চিত করতে সকাল থেকেই বখশিবাজার এলাকায় বিপুল সংখ্যক অাইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদেরকে মোতায়ন করা হয়েছে।

এদিকে সকাল ১০টা ৪০মিনিটে ঢাকা আলিয়ার বিশেষ আদালতে হাজির হয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। খালেদা জিয়ার প্রবেশের পরই মামলার কার্যক্রম শুরু করা হয়।

এমএম/এআরএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।