রাজধানীতে অজ্ঞানপার্টির ২০ সদস্য গ্রেফতার


প্রকাশিত: ০৫:৪০ এএম, ১৮ জুন ২০১৫

রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অজ্ঞানপার্টির ২০ সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার(মিডিয়া) মুন্তাসিরুল ইসলাম।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর বেশ কয়েকটি স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এরা রমজান ও ঈদকে সামনে রেখে সাধারণ মানুষকে অজ্ঞান করে নগদ অর্থ হাতিয়ে আসছে।

সকাল সাড়ে ১১টায় ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে বলে জানান তিনি।

জেইউ/এএইচ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।