কারওয়ান বাজারে র‍্যাবের অভিযান


প্রকাশিত: ০৫:৫৫ এএম, ১৮ জুন ২০১৫

রাজধানীর কারওয়ান বাজারে মাছে বিষাক্ত জেলি ব্যবহারের বিরুদ্ধে অভিযান শুরু করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন(র‍্যাব)।

বৃহস্পতিবার সকাল ১০টা থেকে কারওয়ান বাজারের মাছের বাজারে এ অভিযান শুরু হয়েছে বলে জানিয়েছেন র‍্যাবের লিগ্যাল এন্ড মিডিয়া উইং এর  সিনিয়র সহকারি পরিচালক মাকসুদুল আলম। তিনি জানান, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছেন র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান।

ভ্রাম্যমাণ আদালতের বিচারকাজ শেষে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

জেইউ/এআরএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।