চট্টগ্রাম আন্তর্জাতিক পর্যটন মেলার টাইটেল স্পন্সর ইউএস-বাংলা

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০১:২১ পিএম, ০৪ অক্টোবর ২০১৭

চট্টগ্রাম আন্তর্জাতিক পর্যটন মেলা চিটাগং ট্রাভেল মার্ট-২০১৭ এর টাইটেল স্পন্সর করবে বেসরকারি এয়ারলাইন্স ইউএস-বাংলা। ট্যুরিজম বিষয়ক ইংরেজি পাক্ষিক ‘দি বাংলাদেশ মনিটর’ ৯ম বারের মতো বন্দর নগরী চট্টগ্রামে এ মেলার আয়োজন করছে। আগামী ১৬-১৮ নভেম্বর এ মেলা অনুষ্ঠিত হবে।

সম্প্রতি ইউএস-বাংলা এয়ারলাইন্স ও দি বাংলাদেশ মনিটরের মধ্যে এ সংক্রান্ত চুক্তি স্বাক্ষর হয়। ইউএস বাংলা এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল্লাহ আল মামুন এবং দি বাংলাদেশ মনিটর সম্পাদক কাজী ওয়াহিদুল আলম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

এ সময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন ইউএস-বাংলার উপ-ব্যবস্থাপনা পরিচালক দিলরুবা পারভিন।
চট্টগ্রামের পেনিনসুলা চিটাগাং হোটেলে অনুষ্ঠিত হবে এ মেলা। দেশ বিদেশের এয়ারলাইন্স, ট্যুর অপারেটর, হোটেল, মোটেল, স্বাস্থ্যসেবা প্রদানকারী সংস্থাসহ বিভিন্ন প্রতিষ্ঠান মেলায় অংশ গ্রহণের কথা রয়েছে।

আরএম/এএইচ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।