মিরপুরে অস্ত্রগুলিসহ ৪ কিলার আটক


প্রকাশিত: ০৮:১৯ এএম, ১৮ জুন ২০১৫

রাজধানীর মিরপুর এলাকা থেকে অস্ত্রগুলি ও ধারালো চাকুসহ চার কিলারকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন(র‍্যাব)।বৃহস্পতিবার ভোর রাতে মিরপুরের রুপনগর এলাকা থেকে তাদের আটক করে র‍্যাব-৪ সদস্যরা। বিষয়টি নিশ্চিত করেছেন র্যাকব-৪ এর অপারেশন অফিসার(মিডিয়া) এএসপি সুমন আহমেদ শাওন।

তিনি জানান, তাদের কাছ থেকে ৩টি বিদেশী পিস্তল ম্যাগজিন, ২১টি গুলি ও ধারালো চাকু উদ্ধার করা হয়েছে। বিকেল ৩টায় র‍্যাব-৪ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে বলে জানান তিনি।

জেইউ/এএইচ/আরআইপি
 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।