নারী কনস্টেবল ধর্ষণ : ফরেনসিক রিপোর্ট পুলিশের হাতে


প্রকাশিত: ০৯:০২ এএম, ১৮ জুন ২০১৫

নারী কনস্টেবল ধর্ষণের ঘটনায় ফরেনসিক রিপোর্ট পুলিশের হাতে পৌঁছেছে বলে জানিয়েছেন গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম। বৃহস্পতিবার দুপুরে ঢাকা মহানগর পুলিশের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।

মনিরুল বলেন, মামলা ডিবি পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। অভিযুক্ত কলিমুর রহমানকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হবে।

তিনি আরো বলেন, ভিকটিমের জবানবন্দি নিয়েছে পুলিশ। তাঁর জবানবন্দি অনুযায়ী অন্য আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে। ফরেনসিক রিপর্টে ধর্ষণ শারীরিক নির্যাতরে বিষয়টি প্রমাণিত হয়েছে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, অভিযুক্ত এএসআইয়ের সঙ্গে আরও যাদের নাম এসেছে তাদের মধ্যে কোনো পুলিশ সদস্য নেই।
উল্লেখ্য, রাজধানীতে পুলিশের এক নারী কনস্টেবলকে ধর্ষণের অভিযোগে ওই নারীর সাবেক স্বামী সহকারী উপ-পরিদর্শক (এএসআই) কলিমুর রহমানকে বুধবার ভোরে কক্সবাজারের কলাতলী এলাকা থেকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। এর আগে শনিবার ওই নারী কনস্টেবল অভিযোগ করেন, ১০ জুন রাতে খিলগাঁও এলাকার একটি বাসায় আটকে রেখে তিন বন্ধুকে নিয়ে তার সাবেক স্বামী এএসআই কলিমুর তাকে ধর্ষণ করেছেন।

জেইউ/এএইচ/আরআইপি
 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।