সরকারি ফান্ডে যাকাত প্রদানে সবাইকে সহযোগিতার আহ্বান ধর্মমন্ত্রীর
পবিত্র রমজানে সরকারি ফান্ডে যাকাত দিতে সবাইকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন ধর্মমন্ত্রী আলহাজ অধ্যক্ষ মতিউর রহমান। শুক্রবার ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত জাতীয় মসজিদ বায়তুল মুকাররমের পূর্ব শাহানে সর্বোচ্চ যাকাত আদায়কারী জেলা প্রশাসক ও কর্মকর্তাদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি।
ধর্মমন্ত্রী বলেন, প্রতি বছরের ন্যায় আমাদের যাকাত প্রদানের ব্যাপারে সচেষ্ট থাকতে হবে।
ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক শামীম মোহাম্মদ আফজালের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মাননা প্রদান অনুষ্ঠানে ধর্মসচিব ড. চৌধুরী মো. বাবুল হাসানসহ ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তা ও ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
রমজানের প্রথম দিনে সবাইকে মোবারকবাদ জানিয়ে ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান দেশের সর্বোচ্চ যাকাত প্রদানকারী ও সরকারি যাকাত আদায়ে সহযোগিতা প্রদানকারীদের ধন্যবাদ জানান।
সর্বোচ্চ যাকাত আদায়কারী ৭ বিভাগের ৭ জন জেলা প্রশাসক, ৭ জন ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক, ৭ জন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ৭ জন সর্বোচ্চ যাকাত প্রদানকারীকে সম্মাননা ও পুরস্কার প্রদান করা হয়।
একে/পিআর