শাহজালালে পোশাকের ভেতর থেকে অবৈধ ওষুধ জব্দ


প্রকাশিত: ১১:২৬ এএম, ২১ জুন ২০১৫

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আমদানিকৃত পোশাকের ভেতর থেকে ৬০ লাখ টাকার অবৈধ ওষুধ জব্দ করেছে কাস্টমস কর্তৃপক্ষ। রোববার বিকেলে বিমানবন্দরের ফ্রেইট এলাকা থেকে ওষুধের এই চালান জব্দ করা হয়।

শুল্ক কর্তৃপক্ষের সহকারী কমিশনার শাহীদুজ্জামান সরকার জানান, ওষুধের চালানটি থাইল্যান্ড থেকে ঢাকাগামী একটি ফ্লাইটে আনা হয়েছে। ওষুধগুলো ক্যান্সার প্রতিরোধ ও প্রসূতি নারীর চিকিৎসায় ব্যবহৃত হয়।

তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি বলে জানান তিনি। এ ঘটনায় বিমানবন্দর থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান সহকারী কমিশনার।

এআর/একে/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।