কুরবানীর পশু জবেহ্ করার স্থান সুনির্দিষ্টকরণে সভা


প্রকাশিত: ১২:৩৬ পিএম, ২১ জুন ২০১৫
ফাইল ছবি

কুরবানীর পশু জবেহ্ করার স্থান সুনির্দিষ্ট করার লক্ষ্যে বিভিন্ন সিটি কর্পোরেশনসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা বিভাগের কর্মকর্তাদের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় সরকার বিভাগের সচিব আব্দুল মালেক সভাপতিত্ব করেন।

যত্রতত্র এবং বিভিন্ন স্থানে জবেহ্ না করে সিটি কর্পোরেশন ও পৌরসভা কর্তৃক প্রতিটি মহল্লা, পাড়ায়, সড়ক সংলগ্ন খোলা জায়গায় মাঠ নির্ধারণ করে দেওয়ার সিদ্ধান্ত হয়। এ ব্যাপারে জনসচেনতা বাড়ানোর জন্য উদ্যোগ নেওয়া হবে।

একে/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।