ভারতের বিপক্ষে সিরিজ জয়ে টাইগারদের অভিনন্দন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪:৪৮ পিএম, ২১ জুন ২০১৫

প্রথমবারের মতো দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের বিপক্ষে সিরিজ জেতায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ, স্পিকার শিরীন শারমিন চৌধুরী এবং বিরোধী দলের নেত্রী বেগম রওশন এরশাদ।

রোববার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ভারতের বিপক্ষে ৫ উইকেটে জয়ের পর অভিনন্দন জানান তারা। এ জয়ের ফলে সিরিজ নিশ্চিতের পাশাপাশি সিরিজে ২-০তে এগিয়ে গেল টাইগাররা।

সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ বুধবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। খেলাটি শুরু হবে বিকেল ৩টায়।

উল্লেখ্য, সিরিজের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের পক্ষে ৪৩ রান দিয়ে ৬ উইকেট নিয়ে ইতিহাস গড়েন গত ম্যাচে অভিষেক হওয়া মুস্তাফিজুর রহমান। অভিষেকের পর টানা দুই ম্যাচে ৫ উইকেট নিয়ে দ্বিতীয় ব্যক্তি হিসেবে বিশ্বরেকর্ড গড়লেন সাতক্ষীরার এই সন্তান।

বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।