ক্ষতিপূরণের দাবিতে রানা প্লাজায় মানববন্ধন
ঈদের আগে রানা প্লাজায় হতাহতদের শতভাগ ক্ষতিপূরণ পরিশোধের দাবিতে সাভারে মানববন্ধন ও সমাবেশ করেছেন রানা প্লাজার ক্ষতিগ্রস্থরা। বুধবার সকালে ধসে পড়া রানা প্লাজার সামনে এ কর্মসূচি পালন করেন তারা। বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতি এ কর্মসূচির আয়োজন করে।
সমাবেশে হতাহতদের স্বজনরা বলেন, ক্ষতিপূরণের শতভাগ অর্থ জমা পড়লেও তা এখনও ক্ষতিগ্রস্থদের মাঝে বিতরণ করছেন না রানা প্লাজা সমন্বয় কেন্দ্র। রহস্যজনক কারণে সময়ক্ষেপণ করছে তারা। এদিকে মানবেতর জীবন যাপন করছেন হতাহতদের পরিবারের সদস্যরা। তাই আগামী ঈদের আগে হতাহতদের ক্ষতিপূরণ পরিশোধ করার দাবি জানান তারা।
সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতির কেন্দ্রীয় সমন্বয়ক তাসলিমা আখতার, কেন্দ্রীয় সচিব জুলহাস নাইন বাবু, রানা প্লাজা কমিটির সমন্বয়ক সিরাজ ফকির।
আল-মামুন/এমজেড/পিআর