৫ বছরে সোনা আমদানি হয়নি : বাণিজ্যমন্ত্রী


প্রকাশিত: ০৭:২৪ এএম, ২৪ জুন ২০১৫

বাণিজ্যমন্ত্রী  তোফায়েল আহমেদ বলেছেন, গত ৫ বছরে বৈধ উপায়ে কোন প্রকার সোনা আমদানি করা হয়নি।

বুধবার সকালে জাতীয় সংসদে টেবিলে উত্থাপিত এম. এ. হান্নানের লিখিত প্রশ্নের জবাবে সংসদকে এতথ্য জানান তিনি। তোফায়েল আহমেদ বলেন, বিদ্যমান  বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইন-১৯৪৭ মোতাবেক বাংলাদেশ ব্যাংকের পুর্বানুমোদন গ্রহণপূর্বক বাণিজ্যিক ভিত্তিতে সোনা আমদানি করার সুযোগ রয়েছে।

বিগত পাঁচ বছরে বাণিজ্যিক ভিত্তিতে সোনা আমদানির জন্য কোন প্রতিষ্ঠান বাংলাদেশ ব্যাংক বরাবর আবেদন করেনি বলে জানান তিনি । তাই গত ৫ বছরে বৈধ উপায়ে বাণিজ্যিক ভিত্তিতে কোন প্রকার সোনা আমদানি করা হয়নি। সুতরাং উক্ত ধরনের সোনা আমদানি থেকে সরকারের কোন প্রকার রাজস্ব আয়ও হয় নেই বলেও উল্লেখ করেন বাণিজ্যমন্ত্রী।

এইচএস/এআরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।