রাজধানীতে অস্ত্র ও গুলিসহ গ্রেফতার ১


প্রকাশিত: ০৮:৫১ এএম, ২৭ জুন ২০১৫

রাজধানীর দারুসসালাম এলাকা থেকে একটি বিদেশি রিভলবার ও ২ রাউন্ড গুলিসহ মোঃ আবুল কালাম নামে একজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা ও অপরাধতথ্য বিভাগ।

শুক্রবার রাত পৌনে ১১টার দিকে দারুসসালাম থানাধীন খাজা সুপার মার্কেট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপি’র উপকমিশনার (মিডিয়া) মুন্তাসিরুল ইসলাম। তিনি জানান, গ্রেফতারকৃত আবুল কালাম অস্ত্র ব্যবসার সাথে জড়িত। দীর্ঘদিনধরে তিনি রাজধানীর বিভিন্ন এলাকায় অস্ত্র ভাড়া দেওয়াসহ বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড করে আসছেন।

তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

ডিসি ডিবি (পূর্ব) মোঃ মাহবুব আলম পিপিএম এর নির্দেশনায়, এডিসি ডিবি (পূর্ব) এ এইচ এম আব্দুর রকিব পিপিএম এর তত্ত্বাবধানে সিনিয়র সহকারী পুলিশ কমিশনার মোহাম্মদ কামাল হোসেন অভিযানটি পরিচালনা করেন।

জেইউ/এআরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।