ফ্রান্সে সন্ত্রাসী হামলার ঘটনায় ঢাকার নিন্দা ও শোক
ফ্রান্সের রাজধানী প্যারিসে একটি গ্যাস কারখানায় সন্ত্রাসী হামলায় নিহতের ঘটনায় নিন্দা ও শোক জানিয়েছে ঢাকা। এ ঘটনায় শনিবার ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রী লরেন্ট ফ্যবিয়াসকে একটি চিঠি দেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।
এর আগে শুক্রবার পূর্ব ফ্রান্সের একটি গ্যাস ফ্যাক্টরিতে বোমা বিস্ফোরণের করে ইসলামিক স্টেটস (আইএস) নামের জঙ্গি সংগঠনটি। এ ঘটনায় একজন নিহত হয়েছেন, একাধিক ব্যক্তি আহত হয়েছেন।
চিঠিতে সন্ত্রাসী হামলার নিন্দা ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সহানুভূতি প্রকাশ করা হয়েছে। এছাড়াও সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা ও এদের রুখে দিতে বাংলাদেশেও অঙ্গীকারবদ্ধ বলে জানানো হয়েছে। এতে সন্ত্রাসবাদের বিরুদ্ধে একসঙ্গে কাজ করে বিশ্ব শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনার আশ্বাসও দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী।
এআর/এসএইচএস/আরআই