আইএমও অধিবেশনে যোগ দিতে লন্ডনের পথে নৌমন্ত্রী


প্রকাশিত: ০৩:০৯ পিএম, ২৭ জুন ২০১৫
ফাইল ছবি

ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশনের (আইএমও) ১১৪তম কাউন্সিল অধিবেশনে যোগদানের লক্ষ্যে লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন নৌপরিবহণ মন্ত্রী শাজাহান খান। শনিবার সকালে তিনি ঢাকা ত্যাগ করেন।
 
মন্ত্রী চার সদস্যের একটি প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন। এর মধ্যে রয়েছেন- সমুদ্র পরিবহণ অধিদপ্তরের মহাপরিচালক কমডোর এম জাকিউর রহমান ভূইয়া এবং সমুদ্র পরিবহণ অধিদপ্তরের ইঞ্জিনিয়ার অ্যান্ড শিপ সার্ভেয়ার এস এম নাজমুল হক।

মন্ত্রী ৪ জুলাই দেশে ফিরবেন বলে আশা করা যাচ্ছে।

একে/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।