২৭ জুন ২০১৫ : এক নজরে সারাদিনের খবর
ড. নাজমুলের সবুজ বিপ্লব : বিঘায় ৫৪ মণ ধান
বরাবরই তিনি একটু অন্যরকম। ভাই-বোনদের মধ্যে আলাদা। প্রচলিত পথে তিনি হাঁটেন না। চলেন তার মতো। নিজে যা বুঝেন তা-ই করেন। কে কি বলে, বললো তার তেমন একটা ধার ধারেন না। যা করার জন্য তিনি মনস্থির করেন তার পিছনেই লেগে থাকেন। জগৎভোলা এই মানুষটি বিজ্ঞানী কৌলিতত্ত্ব ও উদ্ভিদ প্রজননবীদ, বায়োটেকনোলজিস্ট কৃষিবিদ ড. নাজমুল হক শাহিন।
বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু ৩ জুলাই
আগামী ৩ জুলাই থেকে ঢাকা থেকে আন্তঃজেলা বাসগুলোর অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে। শুক্রবার বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েসনের বর্ধিত সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
সেই তেলের ড্রামে কোকেন
চট্টগ্রাম বন্দরে বলিভিয়া থেকে আসা আটক সেই তেলের ড্রামে কোকেনের প্রমাণ মিলেছে। শনিবার ল্যাব টেস্ট শেষে এ বিষয়ে নিশ্চিত হয়েছেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর। শুল্ক গোয়েন্দা তদন্ত অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক হোসাইন আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
রাজনীতিকদের ঐক্যবদ্ধভাবে বসার আহ্বান খালেদার
রাজনীতিকদের ঐক্যবদ্ধভাবে বসার জন্য আহ্বান জানিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, ‘কে বড় আর কে ছোট তা বিচার করার সময় নেই। দেশের জনগণকে রক্ষা করার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে একসাথে বসেত হবে। কারণ এই জালেম সরকারের হাত থেকে জনগণকে বাঁচাতে হবে।’
দেশে বিনিয়োগ করতে সিঙ্গাপুর প্রবাসীদের প্রতি সেতুমন্ত্রীর আহ্বান
সিঙ্গাপুরে বিভিন্ন পেশায় নিয়োজিত প্রবাসী বাংলাদেশিদের দেশের অবকাঠামোখাতে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, বাংলাদেশে এখন বিনিয়োগের অনুকূল পরিবেশ বিরাজ করছে। সরকার প্রদত্ত সুবিধাদি গ্রহণ করে দেশে বিনিয়োগ করলে স্বল্প সময়ে রিটার্ন পাওয়া সম্ভব।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৪২৫ কোটি টাকার বাজেট
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০১৫-২০১৬ অর্থ বছরের জন্য ৪২৫ কোটি টাকার প্রস্তাবিত রাজস্ব ব্যয় সম্বলিত বাজেট উপস্থাপন করা হয়েছে। শনিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেটের ২০১৫ সালের বার্ষিক অধিবেশন নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এই বাজেট উপস্থাপন করেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. কামাল উদ্দীন।
রোদের দেখা মিলবে রোববার
গত কয়েকদিনে দেশব্যাপি মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণে বিপর্যন্ত হয়ে পড়েছে জনজীবন। অবিরাম বর্ষণে রাজধানীর অনেক এলাকায় রাস্তায় পানি জমে গেছে। ব্যাহত হচ্ছে যানবাহন চলাচল। চলাচলে দেখা দিয়েছে অনেকটা স্থবিরতা।
বোনকে জড়িয়ে অশালীন মন্তব্যে নাসিরের ক্ষোভ!
জাতীয় ক্রিকেট দলের নির্ভরযোগ্য অলরাউন্ডার নাসির হোসেন বেজায় চটেছেন তার ফেসবুক অনুসারীদের উপর। সম্প্রতি তার সাথে তারই বোনকে জড়িয়ে কিছু বাজে ও অশালীন মন্তব্যের জের ধরেই ক্ষেপেছেন তিনি। সেইসাথে ঘোষণাও দিয়েছেন তাকে অনুসরণ না করার!
মোবাইল ফোন অপারেটরদের রাত্রিকালীন প্যাকেজে নিষেধাজ্ঞা
মোবাইল ব্যবহারকারী স্কুল ও কলেজগামী শিক্ষার্থীদের ফোন ব্যবহার সীমিত করার লক্ষ্যে মোবাইল ফোন অপারেটদের রাত্রিকালীন প্যাকেজগুলোর ওপর নিষেধাজ্ঞা জারি করেছে বিটিআরসি।
প্রথমবারের মতো বিএসএমএমইউ`র উন্নয়ন বাজেট ঘোষণা
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) কর্তৃপক্ষ প্রথমবারের মতো চলতি অর্থবছরের (২০১৫-১৬) জন্য বাজেট ঘোষণা করেছে। শনিবার বিশ্ববিদ্যালয়ের ৫৮তম সিন্ডিকেট সভায় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মো. জুলফিকার রহমান খান এ বাজেট ঘোষণা করেন।
আ জ ম নাছির অসুস্থ মস্তিষ্কের : সিইউজে
সাংবাদিকদের জড়িয়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নব নির্বাচিত মেয়র আ জ ম নাছির উদ্দিন যে বক্তব্য দিয়েছেন তার তীব্র প্রতিবাদ জানিয়েছে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে)। বিবৃতিতে সিইউজে নেতারা বলেন, মেয়র অসুস্থ মস্তিষ্কের বলেই এমন বক্তব্য দিতে পেরেছেন।
এ কী হালে চলছে গ্রামীণ ব্যাংক!
নোবেলজয়ী প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংক এ কী হালে চলছে? গত অক্টোবর মাসের পর থেকে ব্যাংকটির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম পরিচালনা পর্ষদের কোনো সভা অনুষ্ঠিত হয়নি। অর্থাৎ গত নয় মাস গেছে কোনো ধরনের পর্ষদ সভা ছাড়াই।
খালেদা এখন সন্ত্রাসের বিশ্বনেতা : হাছান মাহমুদ
বিএনপি চেয়াপারসন বেগম খালেদা জিয়া বিশ্ব সন্ত্রাসের সঙ্গে জড়িত বলেই তিনি এখন সন্ত্রাসের বিশ্বনেতা, এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ।
দেশে দেশে সমকামিতা
সম্প্রতি যুক্তরাষ্ট্রের সুপ্রীম কোর্ট একটি রায়ের মাধ্যমে প্রায় সবকটি রাজ্যেই সমলিঙ্গের বিয়ের বৈধতা দিয়েছে। সমলিঙ্গ বিবাহের বৈধতা এটিই প্রথম নয়। এর পূর্বেও অন্যান্য দেশে এই বিয়ের বৈধতা দেয়া হয়েছে। এবং এখনো কিছু অঞ্চলে বা দেশে এর বৈধতার জন্যে লড়ছেন সমকামিরা।
মার্কিন অর্থনীতি চাঙ্গা করতেই সমকামী বিয়ের বৈধতা!
যুক্তরাষ্ট্রের সব রাজ্যে সমকামীদের মধ্যে বিয়ের বৈধতা দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। এতদিন আইনতভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের ৩৬টি প্রদেশে সমকামী বিয়ে প্রচলিত ছিল। এ রায়ের ফলে ৫০টি অঙ্গরাজ্য এবং ডিস্ট্রিক অব কলাম্বিয়ায় সমলিঙ্গের মানুষের মধ্যে বিয়ের বিষয়টি বৈধতা পেল।
ভারতের বিপক্ষে শেষ ম্যাচ খেলবেন সাঙ্গাকারা
ওয়ানডে ও টি-২০ ক্রিকেট থেকে বিদায় নিয়েছেন আগেই। এবার টেস্ট ক্রিকেটকে বিদায় জানানোর ঘোষণা দিলেন শ্রীলঙ্কান কিংবদন্তি উইকেট কিপার ব্যাটসম্যান কুমার সাঙ্গাকারা। আসন্ন ভারত সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচের পর আর মাঠে দেখা যাবে না তাকে।
মুস্তফা কামালকে ডালমিয়ার চিঠি
ভারতের সঙ্গে ওয়ানডে সিরিজে জয় পাওয়ায় টাইগারদের অভিনন্দন জানিয়ে বন্ধু মুস্তফা কামালের কাছে চিঠি দিয়েছেন বিসিসিআই সভাপতি জগমোহন ডালমিয়া। এছাড়া উপহার হিসেবে কামালের জন্য পাঞ্জাবী ও তার স্ত্রীর জন্য শাড়িও পাঠায়েছেন তিনি।
ওয়ানডে ক্রিকেট থেকে ব্যাটিং পাওয়ার প্লে বাদ
ওয়ানডে ক্রিকেট থেকে ব্যাটিং পাওয়ার প্লে বাদ দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ব্যাট ও বলের লড়াইয়ে ভারসাম্য আনতে এ সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। এছাড়া ফিল্ডিংয়েও আরো কয়েকটি পরিবর্তন আনার কথা ভাবছে সংস্থাটি।
বিএ/আরআই