প্রকাশিত সংবাদের প্রতিবাদ

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৩:১১ পিএম, ০৫ মে ২০১৯

‘মাদরাসার হুজুররা আমার মেয়েকে ধর্ষণ করে মেরে ফেলেছে’ শিরোনামে গত ১ মে জাগো নিউজে একটি বিশেষ সংবাদ প্রকাশিত হয়। প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানান রামপুরা মহিলা মাদরাসার পরিচালক মাওলানা সৈয়দ মুহা. মুমতাজুল করীম মুশতাক।

প্রতিবাদে তিনি উল্লেখ করেন, ‘ভিকটিমের নিজ হাতে লেখা চিরকুটের সিআইডির হস্তলিপি পরীক্ষা রিপোর্ট, সিআইডি কর্তৃক দেয়া ডিএনএ এনালাইসিস রিপোর্ট, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের ময়নাতদন্তের রিপোর্ট (নং- ১৪৪৭/১৮), নারী ও শিশু মামলার বাদিনীর আবেদন মোতাবেক পিবিআই ইন্সপেক্টর খালেদ সাইফুল্লাহর তদন্ত রিপোর্ট ইতোমধ্যে তদন্তকারী কর্মকর্তা আদালতে দাখিল করেছেন। এসব রিপোর্টের কোনোটিতেই ধর্ষণ কিংবা খুন প্রমাণিত হয়নি; বরং আত্মহত্যাই প্রমাণিত হয়েছে।

ভিকটিমের বাবা-মা টাকা-পয়সার লোভে মাদরাসার সুনাম-সুখ্যাতি এবং শিক্ষার্থীদের পড়ালেখায় বিঘ্ন সৃষ্টি করে পরিবেশ নষ্ট ও বিশৃঙ্খলা করতে চাচ্ছে, যা সম্পূর্ণ অন্যায় ও বেআইনি।’

প্রতিবাদে আরও উল্লেখ করা হয়, বাদিনী থানার অফিসার, মেডিকেল অফিসার তথা ফরেনসিক বিভাগের অফিসার, পিবিআই অফিসারসহ সকলের প্রতি অনাস্থা জানিয়ে যে ভিডিও প্রকাশ করেছে তা সম্পূর্ণ অযৌক্তিক ও উদ্দেশ্যপ্রণোদিত।

প্রতিবেদকের বক্তব্য

যে সংবাদটি প্রকাশিত হয়েছে তা সম্পূর্ণ সাংবাদিকতার নিয়ম মেনেই করা হয়েছে। কাউকে খুশি করতে অথবা কারও মানসম্মান ক্ষুণ্ন করতে করা হয়নি। প্রতিবেদনে পক্ষ ও বিপক্ষের বক্তব্য উপস্থাপিত হয়েছে, যা প্রতিবেদকের কাছে সংরক্ষিত রয়েছে।

জেএ/এমএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।