মঈন উদ্দীন খান বাদলের মৃত্যুতে মন্ত্রিসভার শোক

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪:৩০ পিএম, ১১ নভেম্বর ২০১৯

চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য ও জাসদ নেতা মঈন উদ্দীন খান বাদলের মৃত্যুতে শোক জানিয়েছে মন্ত্রিসভা।

সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এ শোক প্রস্তাব গ্রহণ করা হয়। বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ তথ্য জানান।

তিনি বলেন, ‘সভার শুরুতে বিবিধ আলোচনায় জাতীয় সংসদের চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য, অভিজ্ঞ পার্লামেন্টারিয়ান, বিশিষ্ট রাজনীবিদ, বীর মুক্তিযোদ্ধা মঈন উদ্দীন খান বাদলের মৃত্যুতে শোক প্রস্তাব গৃহিত হয়েছে।’

ভারতের ব্যাঙ্গালুরুতে নারায়ণ হৃদরোগ রিসার্চ ইনস্টিটিউট অ্যান্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ৭ নভেম্বর ভোর সাড়ে ৫টার দিকে মঈন উদ্দীন খান বাদল ইন্তেকাল করেন। 

১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি জন্ম নেয়া মঈন উদ্দীন খান বাদল জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কার্যকরী সভাপতি ছিলেন। চট্টগ্রাম-৮ আসন থেকে তিনবার সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।

আরএমএম/জেএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।