ফায়ার সার্ভিসের ‘স্টেশন অফিসার’ পদে নিয়োগের ফলাফল প্রকাশ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৬:৪৩ পিএম, ২০ জানুয়ারি ২০২০

 

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের স্টেশন অফিসার পদে শারীরিক যোগ্যতা পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়েছে। সোমবার (২০ জানুয়ারি) সন্ধ্যায় অধিদফতরের পরিচালক (প্রশাসন ও অর্থ) এবং বিভাগীয় নিয়োগ কমিটির সভাপতি মো. হাবিবুর রহমান স্বাক্ষরিত এ ফলাফল প্রকাশ করা হয়।

photo-2.jpg

photo-2.jpg

২০১৮ সালের ১৯ অক্টোবরে অনুষ্ঠিত এ শারীরিক যোগ্যতা যাচাই পরীক্ষায় মোট ৪০২ জন উত্তীর্ণ হয়েছেন।

ফায়ার সার্ভিস জানিয়েছে, উত্তীর্ণদের আগামী ২২ ফেব্রুয়ারি বিকেল ৩টা ৩০ মিনিটে লিখিত পরীক্ষার জন্য ঢাকার শান্তিনগরের হাবিবুল্লাহ বাহার কলেজে উপস্থিত থাকতে বলা হয়েছে।

এছাড়া অন্যান্য তথ্যাদি উত্তীর্ণদের মোবাইলফোনে এসএমএসের মাধ্যমে জানিয়ে দেয়া হবে।

এআর/এফআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।