পরিদর্শক থেকে এএসপি হলেন ৫৫ জন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫:২৩ পিএম, ১১ সেপ্টেম্বর ২০২২
ফাইল ছবি

বাংলাদেশ পুলিশের ৫৫ জন পরিদর্শককে (সশস্ত্র) সহকারী পুলিশ সুপার (এএসপি) পদে পদোন্নতি দেওয়া হয়েছে। পদোন্নতি প্রাপ্তরা বিসিএস (পুলিশ) ক্যাডারের মর্যাদা পাবেন।

রোববার (১১ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাদের এই পদোন্নতি দেওয়া হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন উপসচিব ধনঞ্জয় কুমার দাস।

পদোন্নতি প্রাপ্তরা পুলিশের বিভিন্ন ইউনিটের সদস্য।

প্রজ্ঞাপনে আদেশটি অবিলম্বে কার্যকরের নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও যারা পদোন্নতি পেয়েছেন তাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যোগদানপত্র প্রেরণ করতে বলা হয়েছে।

পরিদর্শক থেকে এএসপি হলেন ৫৫ জন

টিটি/জেএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।