রোববার বলেই জিতবে বাংলাদেশ


প্রকাশিত: ১০:০৮ এএম, ০৫ মার্চ ২০১৬

ক্রিকেট কিংবা ফুটবল কোন ম্যাচের আগেই কেউ নিশ্চিত করে বলতে পারবে না যে কে জিতবে। তবে এরপরও ক্রীড়াক্ষেত্রে একটা কথা প্রায়ই বলা হয়ে থাকে যে, ‘গিভেন ডে’। অর্থাৎ দিনটা যদি হয় বাংলাদেশের, তাহলে চ্যাম্পিয়নশিপের শিরোপাটা মাশরাফির হাতে উঠলে বিস্ময়ের কিছু থাকবে না। আর খেলাটা যেহেতু রোববারে সেহেতু বাংলাদেশ জিতবে এমনটা আশা করাই যায়।

রোববার ম্যাচ জিতবে এমনটা শুধু অনুমানের উপর ভিত্তি করে বলা হচ্ছে না। পরিসংখ্যানের উপর ভিত্তি করেই এমন আশা করা হচ্ছে। বাংলাদেশ এখন পর্যন্ত টেস্ট, ওয়ানডে, টি-টোয়েন্টি মিলে ৪৫৯ ম্যাচ খেলেছে। আর জয় পেয়েছে ১১৩ টি ম্যাচে। এর মধ্যে সর্বোচ্চ ২৬ টি ম্যাচ জিতেছে রোববারে। তাই ক্রিকেট প্রেমীরা আশা করতেই পারে ৬ মার্চ রোববার ভারতকে হারিয়ে প্রথমবারের মত এশিয়া কাপের শিরোপা নিজেদের করে নিবে বাংলাদেশ।

এমআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।