বংশালে অবৈধ আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার ৩


প্রকাশিত: ০৬:১৪ এএম, ৩১ মার্চ ২০১৬

৬টি লাইসেন্সবিহীন আগ্নেয়াস্ত্রসহ রাজধানীর বংশাল থেকে ৩ জনকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

বুধবার রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৫ টি পিস্তল, ১ টি রিভলবার, ৩০ রাউন্ড অ্যামুনেশন জব্দ করা হয়েছে। প্রাথমিকভাবে আসামিদের নাম পরিচয় জানা যায়নি।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেসন্স বিভাগের উপ-কমিশার (ডিসি) মো. মারুফ হোসেন সরদার জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এ বিষয়ে দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনের অনুষ্ঠিত হবে। সম্মেলনে বিস্তারিত জানানো হবে।

আসামিদের বিরুদ্ধে বংশাল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।

এআর/জেএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।