সন্দ্বীপে নির্বাচনী সহিংসতায় নিহত ৩


প্রকাশিত: ১২:৩৮ পিএম, ৩১ মার্চ ২০১৬

চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার বাউরিয়া ইউনিয়নে আওয়ামী লীগ ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে তিন জন নিহত হয়েছেন।  এ ছাড়া আহত হয়েছেন আরো বেশ কয়েকজন।

বৃহস্পতিবার বিকেলে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন মোহাম্মদ ইব্রাহীম (৩৫), মো. জামাল (৩৪) ও  সানাউল্লাহ (৪৫)।

স্থানীয় সূত্রে জানায়, বিকেল ৪টায় ভোটগ্রহণ শেষে উপজেলার বাউরিয়া ইউনিয়নে কেন্দ্র দখলকে কেন্দ্র করে আওয়ামী লীগ প্রার্থী ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে ব্যাপক গুলি বিনিময়ে ৩ জন নিহত হয়।

এআরএস/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।