কুমিল্লায় বজ্রপাতে দুই শ্রমিক নিহত
কুমিল্লায় বজ্রপাতে দুই ইটভাটা শ্রমিক নিহত এবং ২০ জন আহত হয়েছেন। মুরাদনগর উপজেলার কোম্পানীগঞ্জ এলাকার বাখরনগরের নিউ এইচবিসি নামের এক ইটভাটায় বৃহস্পতিবার বিকেলে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, উপজেলার কোম্পানীগঞ্জ এলাকার বাখরনগর গ্রামের নিউ এইচবিসি ইটভাটায় কাজ করার সময় হঠাৎ বৃষ্টি ও ঝড়ের সময় ইট ভাটার টিনশেডে বজ্রপাতে শ্রমিক মো. আলী (২৫) ও আল আমিন (৩০) নিহত হন। তাদের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায়। এসময় টিনশেডে আগুন ধরে যায়।
এসময় অগ্নিকাণ্ডে আরো ২০ শ্রমিক আহত হয়েছেন। আহতদের মধ্যে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১২ জন এবং আটজনকে কুমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মুরাদনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
কামাল উদ্দিন/এআরএ/আরআইপি